শিরোনাম
আসন্ন বরিশাল বাবুগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
সোমবার ২০ মে সকাল সাড়ে ১০ টায় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসার এম এ জি মোস্তফা ফেরদৌস সভাপতিত্বে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

বাবুগঞ্জ উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে হাদীসুর রহমান খান (লাঙ্গল) প্রতীক পেয়েছেন।
প্রতীক বরাদ্দের আগে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে নির্বাচনি আচরণবিধি নিয়ে প্রার্থীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। রিটার্নিং অফিসার এম এ জি মোস্তফা ফেরদৌস সভাপতিত্বে সভায় বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাড়াও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।