শিরোনাম

দলীয় সিদ্ধান্ত অমান্য: চাঁদপাশা জাতীয় পার্টির সভাপতি আলাউদ্দিন রাজকে  কারণ দর্শানোর নোটিশ

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: মে ১৬, ২০২৪ ২:৫০ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

বাবুগঞ্জ উপজেলা শাখার দলীয় সিদ্ধান্তের বহির্ভূত অবস্থান নিয়া বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থীর কমিটি গঠন সভায় উপস্থিত থাকিয়া সংগঠন পরিপন্থি বক্তব্য রাখায় চাঁদপাশা জাতীয় পার্টি সভাপতি মো : আলাউদ্দিন রাজকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টি। বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টি সদস্য সচিব ওমর ফারুক বাবুল আকন এর স্বাক্ষরিত ওই নোটিশে উল্লেখ করেন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে আপনাকে কেন জাতীয় পার্টির কর্মকান্ড থেকে অব্যাহতি দেওয়া হইবে না, উহার সুস্পষ্ট ব্যাখ্যা আগামী ১৭/০৫/২০২৪ইং তারিখ এর মধ্যে জাতীয় পার্টির উপজেলা কার্যালয়ে হাজির হইয়া উপস্থাপন করার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হইল। ব্যর্থতায় আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হইবে।