শিরোনাম
আসন্ন বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান প্রার্থী হিসাবে হাদিসুর রহমান খাঁন কেদারপুর ও মীরগঞ্জে ব্যাপক গণসংযোগ ও প্রচার -প্রচারনা চালিয়েছেন।
মঙ্গলবার বাবুগঞ্জ উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক ও বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: হাদিসুর রহমান খাঁন দলীয় নেতাকর্মীনিয়ে জনসাধারণের সাথে নিয়ে কেদারপুর ইউনিয়নে ও মীরগঞ্জ বাজারে গণসংযোগ ও মতবিনিময়
করেন।
তিনি মঙলবার সন্ধার পরে মীরগঞ্জ বাজারে গণসংযোগের মাধ্যমে বিভিন্ন দোকানপাটে গিয়ে ব্যবসায়ীদের নিকট দোয়া চেয়ে শুভেচ্ছা বিনিময় সহ বাজারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিমিময় করেন।
গণসংযোগকালে জনসাধারনের উদ্দেশ্যে তিনি বলেন এই আসনের সাংসদ বরিশাল ৩ (বাবুগঞ্জ – মুলাদী) আসনে তৃতীয় বারের মতো সংসদ সদস্য, জাতীয় সংসদের প্যানেল স্পীকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু ব্যাপক উন্নয়ন কাজ হাতে নিয়েছেন। তার কাজকে সহযোগিতা করতে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমাকে ভাইস চেয়ারম্যান পদে সমর্থন,দোয়া ও ভোট দিবেন।
আমি যদি আগামী নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারি তাহলে সুখে দুঃখে সকলের পাশে থাকব।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন
বাবুগঞ্জ ডিগ্রি কলেজ এর সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শাহে আলম,বাবুগঞ্জ উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার, রহমতপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জেলানি সাজওয়াল,
বাবুগঞ্জ উপজেলা ছাত্র সমাজের যুগ্ম আহবায়ক মাইনুল ইসলাম, ঈমরান হোসেন,মো : মেহেদী হাসান অর্নপ,ইমরান মোল্লা, কাউম হাওলাদার, ডিগ্রি কলেজ শাখার সভাপতি মো : মাহেদুল ইসলাম মুন্না, যুগ্ম সাধারন সম্পাদক মো বাপ্পি,রহমতপুর ইউনিয়ন ছাত্র সমাজ সভাপতি সুমন হোসেন সাওন,কেদারপুর ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি মো: আসিফ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।