শিরোনাম
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গণসংযোগ ও মতবিনিময় করছেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন।
বুধবার বিকেলে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা লাকুটিয়া স্কুল এন্ড কলেজ ও ইউপি মাধ্যমিক বিদ্যালয় ইউনিয়নের মতবিনিময় কেন্দ্র কমিটি গঠন ও গণ সংযোগ করেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো : দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভলু,চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন রাড়ি,উপজেলা আওয়ামীলীগের সদস্য ফারুক মীর চাঁদপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষোক ইসমাইল হোসেন , সাধারন সম্পাদক ও ইউপি সদস্য জুয়েল মোল্লা,
চাঁদপাশা ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি মো :আলাউদ্দিন রাজ,
বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খান, সাবেক ইউপি সদস্য মমতাজ বেগম, চাঁদপাশা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো : নজরুল ইসলাম, যুবলীগের নেতা মো: বেল্লল হোসেন,
ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ
সহ বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।