শিরোনাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর উদ্যোগে আজ ৯ মে বৃহস্পতিবার বাদ আসর দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নগরীর গীর্জামহাল্লা থেকে শুরু হয়ে চকবাজার ঘুরে লঞ্চঘাটে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। উক্ত মিছিলে আরো উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান। ছাত্রশিবিরের বরিশাল মহানগর সভাপতি রিয়াজুল ইসলাম,মহানগর সেক্রেটারি হাসান মাহমুদ জামায়াত নেতা অধ্যাপক আনোয়ার হোসাইন,মোস্তাফিজুর রহমান,অ্যাডভোকেট সালাউদ্দিন মাসুম প্রমুখ নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর বলেন,মুসলমানদের পবিত্র ভুমি ফিলিস্তিনে সন্ত্রাসী রাষ্ট্র ইসরাঈল অব্যাহতভাবে বর্বোরচিত হামলা করে গণহত্যা চালিয়ে যাচ্ছে।এই হামলায় গত কয়েক মাসে প্রায় চল্লিশ হাজার মানুষকে তারা শহীদ করেছে।ইসরায়েলের বর্বর হামলায় স্কুল, কলেজ, হাসপাতাল, মসজিদ, গির্জাসহ কোন স্থাপনায় বাদ যাচ্ছেনা। আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই গণহত্যার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। একইসাথে অবিলম্বে গাজায় ইসরাইলী এই বর্বর হামলা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জাতিসংঘ সহ আন্তজার্তিক সংস্থাগুলো এবং মুসলিম বিশ্ব সহ বিশ্ব মোড়লদের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি। তিনি আরও বলেন, ফিলিস্তিনে ইতোমধ্যেই মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। খাদ্য পানীয় জরুরি প্রয়োজনের সবকিছুরই অভাব প্রকট আকার ধারণ করেছে। দখলদার ইসরায়েল ফিলিস্তিনের গাজাকে ধ্বংসস্তুপে পরিনত করে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ এবং যুদ্ধবিরতি আলোচনা অব্যাহত থাকা সত্ত্বেও এরইমধ্যে রাফায় দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, ইহুদীবাদীদের এই নির্মমতা বিরুদ্ধে আমরা বসে থাকতে পারি না। এই বর্বরতার বিরুদ্ধে মুসলিম উম্মাহকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই মধ্যপ্রাচ্য সঙ্কটের একমাত্র সমাধান। তাই মুসলিম উম্মাহ সহ শান্তিকামী বিশ্ববাসীকে স্বাধীন ফিলিস্তিনী রাষ্ট্রের পক্ষে জোড়ালো ভুমিকা পালন করতে হবে। একইসাথে ইসরাঈলের সাথে মুসলিম বিশ্বের সকল প্রকার বানিজ্য বন্ধ করতে হবে। বাংলাদেশ একটি মুসলিম প্রধান রাষ্ট্র হিসেবে এদেশের সরকারকে ইসরায়েলের নির্মমতার শুধু মুখে প্রতিবাদ নয় বরং রাষ্ট্রীয়ভাবে সংসদে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে।