শিরোনাম

যুবদল কেন্দ্রীয় সভাপতি টুকুর কারাগারে পাঠানোর প্রতিবাদে বাবুগঞ্জে বিক্ষোভ

শফিকুল ইসলাম বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ১, ২০২৪ ১১:০৬ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে বিক্ষোভ করেছে বাবুগঞ্জ উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।

বুধবার বিকেলে ঢাকা – বরিশাল মহাসড়কের রহমতপুর কামিনী পাম্পের সামনে বাবুগঞ্জ উপজেলা যুবদলের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করে।

এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মো: রকিবুল হাসান খান, সদস্য সচিব মো : এবায়দুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল ,
যুগ্ম আহ্বায়ক হানিফ তালুকদার লিটন,এইচ এম লিমন,
দেহেরগতি ইউনিয়ন যুবদলের আহবায়ক হাসান মাহমুদ বরকত,সাধারণ সম্পাদক মো : জাকির হোসেন,
চাঁদপাশে ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃসাহাজুল ইসলাম,যুবনেতা ফারুক হোসেন, কামরুল ইসলাম, রুবেল হোসেন, রিপন তালুকদার, মির্জা স্বপন, ফিরোজ আহমেদ, ওবায়দুল করিম, মোঃ সবুজ, কাউসার হোসেন, সোহেল কবিরাজ, ফরিদ উদ্দিন,আমির হোসেন, রোমান সহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,
এ সময় বক্তারা বলেন, সুলতান সালাউদ্দিন টুকুকে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমেই মুক্ত করে আনা হবে। এই অবৈধ সরকারের কছে মুক্তির দাবি জানানো হবে না।

বিক্ষোভ মিছিল এবং সমাবেশে যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অংশ নেন।