শিরোনাম

বরিশালে বিপুল পরিমাণ অবৈধ জাল ধ্বংস

শফিকুল ইসলাম বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৪ ৮:৪৫ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বরিশাল মুলাদী ও নৌ পুলিশ ব‌রিশাল সদর এর যৌথ উ‌দ্যো‌গে ব‌রিশাল সদ‌রের কামারপাড়া সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে সাড়াশি অভিযানে চালিয়ে প্রায় লাখ টাকার অবৈধ জাল উদ্ধার করেছে জেলা মৎস্য অধিদপ্তর। বুধবার (২০ এপ্রিল ) বিকেলে আড়িয়াল খাঁ নদীর তীরে জব্দকৃত জাল ধ্বংস করা হয়।

বরিশালের জেলা মৎস্য অফিসার রিপন কান্তি ঘোষ এর নেতৃত্বে বরিশাল জেলা ও মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদীতে অভিযানে ০২ টি হাফসা মশারী জাল জব্দ করা হয়েছে।
জব্দ কৃত মশারী জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মুলাদী উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম, ব‌রিশাল সদর সি‌নিয়র উপ‌জেলা মৎস‌্য কর্মকর্তা জামাল হোসাইন,সহ নৌ পুলিশ বরিশাল ও মুলাদী থানা পুলিশ এই যৌথ অভিযানে সার্বিক সহোযোগিতা করেন।

মুলাদী উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানান, অভিযান চালিয়ে বিশাল ২ টি মশারী জাল জব্দ করা হয়।জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।এ অভিযান অব্যাহত থাকবে।