শিরোনাম

বাবুগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৪ ১০:১০ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বরিশালের  বাবুগঞ্জে বজ্রপাতে একজন কৃষকের মৃ-ত্যু হয়েছে।

বজ্রপাতে নিহত মো. মিজান হাওলাদার(৪৬) উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া গ্রামের মৃত মোশাররফ হাওলাদারের ছেলে।

বুধবার বিকাল সারে ৩ টার দিকে কৃষক মো.মিজান হাওলাদার  আকাশে মেঘ ও গর্জন দেখতে পেয়ে বাড়ির দক্ষিন পাশে বিল থেকে গরু আনার জন্য যায়। তখন বজ্রপাতের ফলে বিলের মধ্যে তার মৃত্যু ঘটে এবং শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।

এদিকে এ ঘটনায়  বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে নিশ্চিত করেছেন  ওসি এস এম মাকসুদুর রহমান।