শিরোনাম
বাবুগঞ্জে রেনেসাঁ ফাউন্ডেশন এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল গত ৯ সেপ্টেম্বর, ২৯ রমজান, রোজ মঙ্গলবার ইদিলকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এম. ছানাউল্লাহ মাহমুদ এর সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা ও ইফতার মাহফিল শুরু হয়, অতঃপর উপস্থিত বক্তারা রেনেসাঁ ফাউন্ডেশন এর বিভিন্ন সেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করেন।
এছাড়া মাহে রমজানের তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হয়।

অন্যন্যের মধ্যে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল বাবুগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মোঃ রকিবুল হাসান খান রাকিব, জাতীয় স্বেচ্ছাসেবক লীগ,বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি এইচ. এম. কামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাসুদুল করিম মাসুদ, মাওলানা সাইদুর রহমান, মাওলানা ইদ্রিস হাসান, আব্দুল হালিম হাওলাদার, মোঃ শাহীন হাওলাদার, মোঃ শহীদুল ইসলাম বিশ্বাস, মোঃ দেলোয়ার হোসেন মোল্লা, মোঃ মজিবর রহমান মেম্বার , সাবেক মেম্বার মোঃ সেকেন্দার আলী হাং, মোঃ কবীর হোসেন বিশ্বাস, মোঃ রোমান মোল্লা ও ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিতির একাংশ