শিরোনাম
৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে
এতিম, হতদরিদ্রদের মধ্যে ইফতার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৭ ই মার্চ বরিশাল বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রামপট্টি গ্রামের সুগন্ধা নদীর পাড়ে সিরাতুল মুস্তাকিম হাফিজিয়া মাদ্রাসার আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে এনআরবিসি ব্যাংকের উদ্যোগে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এতিম, হতদরিদ্রদের মধ্যে ইফতার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রায় শতাধিক এতিম, হতদরিদ্র ও বিভিন্ন শ্রেণী পেশার স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও তার পরিবারের সব শহীদ সদস্যের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।