শিরোনাম

বাবুগঞ্জে দুই কৃষকের খড়ের গাদায় আগুন!

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ৯:০৫ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

বরিশাল বাবুগঞ্জ উপজেলার দুই কৃষকের দুটি খরের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফলে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী ২ কৃষকসহ পরিবারের সদস্যরা।

জানা যায়, ২৬ ফেব্রুয়ারি সোমবার  রাতে কেদারপুর  ইউনিয়নের সাড়ে পাঁচ আনি  গ্রামে রাত ১১ টার সময়ে কৃষক মো:  মোকলেছ হাওলাদার ও মো: ইউসুফ হাওলাদার এর ২ টি খরের গাদায় হঠাৎ আগুন জ্বলা দেখতে পান এলাকাবাসী।

তৎক্ষণাৎ এলাকাবাসীর চিৎকার চেচামেচিতে লোক জড়ো হয়ে আগুন নিভাতে চেষ্টা করে। পরে ৯৯৯ ফোন দিলে ফায়ার সার্ভিস টিম আসে। এলাকাবাসির চেষ্টায় আগুন নিভাতে সক্ষম হন তারা। তৎক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় খরের গাদা। যার ক্ষতির পরিমাণ প্রায়  অর্ধলক্ষ টাকা।
তৎক্ষণে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।

এলাকা বাসি জানায়, কৃষক মো:  মোকলেছ হাওলাদার ও মো: ইউসুফ হাওলাদার গবাদি পশুর খাদ্য হিসেবে বাড়ির পাশে দুটি খড়ের গাদা তৈরি করেন। ফের ধান ঘরে না আসা পর্যন্ত পশুর খাবার হিসেবে   এটাই ছিল তাদের ভরসা।

ভুক্ত ভুগি পারবিন বেগম জানান, পূব কেদারপুর গুচ্ছ গ্রামে গানের আয়োজন করেন এলাকাবাসী। গানের ওই দিনে দুর্বৃত্তরা নারার খরে আগুন দেয়। এর আগেও একই এলাকার  আবুল বসার ( ভাসাই) এর খড়ের গাদায় দুইবার
আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বাবুগঞ্জ  থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।