শিরোনাম

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে “নিসআ” নবগঠিত কেন্দ্রীয় কমিটির বৃক্ষ রোপণ কর্মসূচি

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৪ ১২:২৮ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

আজ ২১শে ফেব্রুয়ারী মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপদ সড়ক আন্দোলন নিসআ এর নবগঠিত কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও বরিশাল জেলা শাখার সভাপতি মোঃ রাকিব সিকদার বরিশালের বাবুগঞ্জ উপজেলার ২৭নং করমুল্লাকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আম, লিচু, ও মাল্টা গাছ রোপন করেছেন। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক লায়লা পারভীন, সহকারী শিক্ষক মোঃ আল মামুন, সহকারী শিক্ষক মুহম্মদ আবদুল কাইয়ুম, সহকারী শিক্ষক নাসরিন সুলতানা, সহকারী শিক্ষক রাবেয়া আক্তার সূবর্না, দপ্তরী মোঃ রিয়াজ শিকদার, জমিদাতা সদস্য মোঃ কামাল সিকদার, উক্ত প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী মোঃ মাহমুদ হাওলাদার, মোঃ বায়জিদ বেপারী। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।