শিরোনাম

বাবুগঞ্জের কৃতি সন্তান রাকিব সিকদার নিসআর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব নির্বাচিত

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৪ ৪:৫৮ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বাবুগঞ্জের কৃতি সন্তান রাকিব সিকদার নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) এর কেন্দ্রীয় আহবায়ক  কমিটির যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।

নিরাপদ সড়ক আন্দোলন নিসআর  পুরাতন আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে আগামী এক বছরের জন্য নতুন এ কমিটি গঠন করা হয়।

নিরাপদ সড়ক আন্দোলনের নয় দফা উপস্থাপক শাহীদুল ইসলাম আপনকে আহ্বায়ক করে এবং সাবেক যুগ্ম আহ্বায়ক তাসনিয়া নেহেরীনকে সদস্য সচিব করে আগামী ১ বছরের জন্য আংশিক আহ্বায়ক কমিটির আহ্বান ঘোষণা করা হয়।

উল্লেখ্য, বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রাকিব সিকদার (নিসআ) বরিশাল জেলা শাখার সভাপতি হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন।