শিরোনাম
বরিশাল জেলার উজিরপুর উপজেলায় মেসার্স সাজিদ এন্ড ব্রাদার্স এর শিকারপুর শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। ৪ নভেম্বর শনিবার বিকেল ৫ টায় এ,আর,রোড শিকারপুরে মেসার্স সাজিদ এন্ড ব্রাদার্স দোয়া মোনাজাতের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, প্রোপাইটর মোঃ সাইদুল ইসলাম সাঈদ, উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা, আহবায়ক মোঃ নুরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক বি,এম রবিউল ইসলাম,সদস্য মোঃ বাবুল সিকদার, শিকারপুর বাজার কমিটির সভাপতি মোঃ হেমায়েত মুন্সি, বিশিষ্ট সমাজসেবক মোঃ মিন্টু খানসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ রুবেল খান।