শিরোনাম

বরিশালে ২ পেট্রোলপাম্পকে দেড় লক্ষ টাকা জরিমানা

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: আগস্ট ৮, ২০২২ ৩:২৭ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

পরিমাপে কারচুপি ও প্রতিশ্রুত পণ্য যথাযথাভাবে সরবরাহ না করার অপরাধে বরিশাল নগরীর দুই পেট্রোলপাম্পকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়ার উপস্থিতিতে রোববার দুপুরে এই অভিযান চালানো হয়

 

অভিযানে নির্ধারিত মাপের চেয়ে গ্রাহক প্রতি জ্বালানি তেল কম দেয়ায় মেসার্স ইসরাইল তালুকদার ফিলিং স্টেশনকে ৫০ হাজার ও মেসার্স কলেজ রোড ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া প্রমিজ নিউজকে জানান, তিনটি পেট্রোলপাম্পে অভিযান চালানো হলে এরমধ্যে নগরীর কাশিপুর এলাকার সুরভী পেট্রোল পাম্পে সবকিছু সঠিকভাবে পাওয়া যায়। তবে পরিমাপে কারচুপি ও প্রতিশ্রুত পণ্য যথাযথাভাবে সরবরাহ না করার অপরাধে মেসার্স ইসরাইল তালুকদার এবং মেসার্স কলেজ রোড ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।