শিরোনাম

সাবাস বাংলাদেশ!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২২ ৫:০৭ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

 

ইতিহাসে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকায় ওডিআই সিরিজ জয়ের কীর্তি গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তাসকিন, সাকিব, তামিমদের তাই শুভেচ্ছা জানিয়েছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশের সিরিজ জয়ের পর ড. ইউনূসের অফিসিয়াল টুইটার একাউন্টে লেখা হয়ঃ

“দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত দঃ আফ্রিকা-বাংলাদেশ ওডিআই সিরিজে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম ও দুর্দান্ত ওডিআই সিরিজ জয়ে অভিনন্দন জানাচ্ছি। তাসকিন, সাকিব, তামিম সহ বাংলাদেশের সকল টাইগারদের ক্রিকেট নৈপূন্য বাঙালিদের মুগ্ধ করেছে। সাবাস বাংলাদেশ!”

উল্লেখ্য, বাংলাদেশ বুধবার সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে উড়িয়ে দিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়।