শিরোনাম
বরিশাল নগরীতে সন্ত্রাসী ঢুকলেই বাজবে অ্যালার্ম বসানো হয়েছে ২২৫টি সিসি ক্যামেরা এবং ফেস ডিটেকশন ও ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলের পিটিজেড সিসিটিভি ক্যামেরা।
নগরবাসীর নিরাপত্তা এবং চিহ্নিত সন্ত্রাসীদের শনাক্তকরণসহ যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে ৫৪ কিলোমিটার এলাকাকে হাতের মুঠোয় এনেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। একটি কক্ষ থেকে ৫৪ কিলোমিটার এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এ জন্য বসানো হয়েছে ২২৫টি সিসি ক্যামেরা এবং ফেস ডিটেকশন ও ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলের পিটিজেড সিসিটিভি ক্যামেরা।