শিরোনাম

হার্ট অ্যাটাক হয়নি ইনজামামের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২১ ১২:২৩ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

পেটে ব্যথা অনুভব করায় গত পরশু হাসপাতালে ভর্তি হয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম উল হক। পাকিস্তানি গণমাধ্যম বলেছিল, হার্ট অ্যাটাক হয়েছে তার। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ভেসে যায় ইনজামামের সুস্থতা কামনায়। তবে হাসপাতাল থেকে বাসায় ফিরে ৫১ বছর বয়সী ইনজামাম জানান হার্ট অ্যাটাক হয়নি তার।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করা ইনজামাম নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘আমি শুনেছি, কেউ বলেছে আমার হার্ট অ্যাটাক হয়েছিল। আসলে তা নয়। রুটিন চেকআপের জন্যই ডাক্তারের কাছে গিয়েছিলাম। তিনি বললেন, এনজিওগ্রাফি করাতে হবে। এনজিওগ্রাফির সময় তারা দেখতে পায়, আমার ধমনিতে ব্লক। তাই সেই সমস্যা দূর করার জন্য স্টেন্ট পরায় তারা।’