শিরোনাম

তৃতীয় শ্রেণি পর্যন্ত থাকবে না পরীক্ষা, নবম-দশমে উঠে যাচ্ছে বিভাজন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২১ ৬:৪৪ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

নতুন শিক্ষাক্রমে ক্লাস থ্রি পর্যন্ত কোনো শ্রেণিতে পরীক্ষা থাকবে না। আর নবম-দশম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যের মতো বিভাজন থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে সোমবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় শিক্ষাক্রম রূপরেখা উপস্থাপনের পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী।