শিরোনাম
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদি) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব গোলাম কিবরিয়া টিপুর সাথে ইদিলকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নব নির্বাচিত সভাপতির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে এমপি মহোদয় এর নয়া পল্টন অফিসে সভাপতি এম ছানাউল্লাহ মাহমুদ এক সাক্ষাৎকারে মিলিত হয়।
এ সময় শুরুতে সভাপতির পক্ষ থেকে সাংসদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে সভাপতি ইদিলকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যাক্ত সাইক্লোন শেল্টার কাম স্কুল ভবনের দূরাবস্থা, স্কুলের বাউন্ডারি দেওয়াল, মাঠের সংস্কার সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
এ সময় জনাব টিপু সমস্যাসমূহ আমলে নিয়ে অতি শীগ্রই নতুন ভবন নির্মাণকাজ শুরুসহ পর্যায়ক্রমে সকল বিষয়ে সমাধানের আশ্বাস প্রদান করেন।
এ সময়ে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ মুকিতুর রহমান কিসলু, মোঃ নাজমুল খান ইদ্রিস, মোঃ সোহেল মোল্লা প্রমূখ।