শিরোনাম

বরিশালে হামলা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২১, ২০২১ ৪:৪৪ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বরিশাল সদর উপজেলার ইউএনও’র সরকারি বাসভবনে হামলা ও নাশকতার মামলার ২ নম্বর আসামি শেখ সাঈদ আহমেদ মান্নাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় র‌্যাব। এর আগে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, আটকদের মধ্যে রয়েছে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু, ত্রাণ বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন ফিরোজ, ছাত্রলীগের সহ-সভাপতি অলিউল্লাহ অলি, ৬ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ১৩ জন।

এর আগে বুধবার (১৮ আগস্ট) রাতে বরিশাল সদর ‍উপজেলা পরিষদ চত্বরে অবৈধ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন উচ্ছেদ করতে অভিযান চালায় বরিশাল সিটি করপোরেশনের কর্মীরা। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাদের অভিযান বন্ধ করে সকালে অভিযান চালাতে বলেন। কিন্তু সেটি না মেনে ইউএনও’র সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন সিটি করপোরেশন কর্মী এবং আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। একপর্যায়ে তারা ইউএনও’র বাসভবনে হামলা চালান।

এ সময় ইউএনও’র নিরাপত্তায় আনসার সদস্যরা গুলি চালালে বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে পুলিশের সঙ্গেও হামলাকারীদের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হন।