শিরোনাম
বরিশালের বাবুগঞ্জের ২৫ নং ইদিলকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
আজ (৯জুন) বুধবার স্কুলের প্রধান শিক্ষক বনানী বিশ্বাস বন্যার পরিচালনায় এ কমিটি গঠিত হয়।

কমিটির ১১ জন সদস্যের সকলের পূর্ন সমর্থনে সভাপতি হিসেবে নির্বাচিত হন এম. ছানাউল্লাহ মাহমুদ। তবে সহ-সভাপতি পদে একাধিক প্রার্থী থাকায় গোপন ব্যালটের মাধ্যমে সকল সদস্য পূর্ন ভোটাধিকার প্রয়োগ করে মোঃ শাহীন মোল্লাকে নির্বাচিত করে।
এর আগে ৫ জুন ছাত্র ছাত্রী অভিভাবক ও এলাকাবাসীদের উপস্থিতে প্রধান শিক্ষক বনানী বিশ্বাস বন্যার পরিচালনায় অভিভাবক সদস্য, জমি দাতা সদস্য, নিকটস্থ মাধ্যমিক বিদ্যালয় থেকে শিক্ষক প্রতিনিধিসহ ১১ জন কার্যকরী সদস্য নির্বাচন করা হয়।

সভায় নব নির্বাচিত সভাপতি নতুন কমিটি ও শিক্ষকদের সহযোগিতায় শিক্ষার মান উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সমাপনী বক্তব্যে প্রধান শিক্ষক বনানী বিশ্বাস বন্যা উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সকল কাজে নব নির্বাচিত কমিটির সহযোগিতা কামনা করে সভার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন।