শিরোনাম
আস্থার প্রতীক রেনেসাঁ ফাউন্ডেশন এর পক্ষ থেকে বরিশালের বাবুগঞ্জে বাহেরচর ঘোষকাঠী (ফকিরবাড়ী) নূরানী মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।

শুক্রবার বাদ আসর রেনেসাঁ ফাউন্ডেশন এর অন্যতম উপদেষ্টা মোঃ জসীম উদ্দিন সহ উপস্থিত সদস্যদের অংশগ্রহণে এতিমখানা কমিটির কাছে এ ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
এ সময় রেনেসাঁর পক্ষে উপস্থিত ছিলেন মোঃ সোহেল মোল্লা, মোঃ শাওন মোল্লা, মোঃ আব্দুল কাইয়ুম, মোঃ তামিম মোল্লা, মোঃ হাসিবুল হোসাইন শান্ত, মোঃ রাজীব হাওলাদার, মোঃ আজাদ হাওলাদার, এম. ছানাউল্লাহ মাহমুদ প্রমূখ।
এতিমখানা মাদ্রাসার পক্ষে উপস্থিত ছিলেন মোঃ সুজন ফকীর, মোঃ মোতালেব হোসেন মাস্টার, মাওলানা মোঃ আবদুস সালাম প্রমূখ।
ইফতার সামগ্রীতে তেল, পেয়াজ, রসুন, চিড়া, চিনি, ডাল, মুড়ি, আলু ইত্যাদি ছিল।
উপস্থিত সকলের কাছে রেনেসাঁর উত্তরোত্তর সমৃদ্ধি ও অগ্রগতির জন্য সকলের পরামর্শ ও দোয়া কামনা করা হয় যাতে ভবিষ্যতেও এ মহৎ কাজের ধারাবাহিকতা বজায় রাখতে পারে সকলের প্রিয় এ রেনেসাঁ ফাউন্ডেশন।