শিরোনাম

আমতলীতে ভ্রাম্যমান আদালতের ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান।

মো: রেজাউল করীম আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২১ ৭:৫০ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষায় সরকার ঘোষিত লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ৬টিব্যবসা প্রতিষ্ঠানকে ২ হাজার ২’শ টাকা অর্থদন্ড করা হয়েছে। বুধবার ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এ অর্থদন্ড প্রদান করেন। জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় সরকার ৫এপ্রিল থেকে ৭ দিনের লকডাউন ঘোষনা দেন। সরকার ঘোষিত ওই লকডাউন অমান্য করে আমতলী উপজেলার কিছু ব্যবসায়ী তাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় বুধবার দুুপুরে আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ আসাদুজ্জামান পৌর শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ৬ ব্যবসায়ীকে ২ হাজার ২ ’শ টাকা অর্থদন্ড দেন। আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ আসাদুজ্জামান বলেন, সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রক ও নিরাময় আইন ২০১৮ অনুসারে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে ২ হাজার ২ শ টাকা অর্থদন্ড করা হয়েছে ।