শিরোনাম

চট্টগ্রাম হয়ে ভাসানচরের পথে রোহিঙ্গাদের ৫ম দল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২১ ১২:০৪ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

চতুর্থ দফায় নোয়াখালীর ভাসানচরে যাচ্ছেন হাজারো রোহিঙ্গার পঞ্চম দল।
সোমবার সকালে চট্টগ্রাম থেকে নৌবাহিনীর জাহাজে করে ২ হাজার ১০ জন রোহিঙ্গা ভাসানচরে যাচ্ছেন।

চট্টগ্রাম বোট ক্লাব থেকে নৌবাহিনীর পাঁচটি জাহাজ এই রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরে উদ্দেশ্য চট্টগ্রাম ছেড়েছে।
নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরের উদ্দেশ্যে গতকাল রোববার কক্সবাজার থেকে চট্টগ্রাম পৌঁছান এই রোহিঙ্গারা।
উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে প্রথম দফায় ২২টি গাড়িতে ১ হাজার ১৫২ জনকে চট্টগ্রামে পাঠানো হয়।
বেলা সোয়া তিনটায় দ্বিতীয় দফায় ১৭টি গাড়িতে চট্টগ্রাম পাঠানো হয় আরও ৮৬২ জনকে।
আজ আরও দেড় হাজার জনকে চট্টগ্রামে পাঠানোর প্রস্তুতি চলছে।

চতুর্থ দফায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয়শিবির থেকে ৩ হাজার ৬০০ জনের ভাসানচর যাওয়ার কথা রয়েছে।