শিরোনাম

সীমান্তরক্ষীরা সতর্ক রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২১ ৫:৪২ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

মিয়ানমারে সেনা অভ্যুত্থান সম্পর্কে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, সরকার বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। সীমান্তে কড়া পাহারা দেওয়া হচ্ছে। সীমান্তরক্ষীরা সতর্ক রয়েছে।

আজ বুধবার বেলা ১১টায় গুলশানের পুলিশ প্লাজায় নৌ–পুলিশের বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র মন্ত্রী এই কথা বলেছেন।

আল–জাজিরার প্রতিবেদন সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আল-জাজিরা টেলিভিশনে সম্প্রতি সম্প্রচারিত প্রতিবেদনটি বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। এটা সাংবাদিকতার নীতিমালার মধ্যে পড়ে না। এটা সম্পূর্ণ হলুদ সাংবাদিকতা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই প্রতিবেদন করা হয়েছে। অতীতেও এমন মনগড়া সংবাদ প্রচার করা হয়েছে। তিনি দেশবাসীকে এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।