শিরোনাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২১ ৫:৫৫ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমারের সঙ্গে কোনো ধরনের বিরোধ না জড়িয়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে বাংলাদেশের সরকার আলোচনা অব্যাহত রেখেছে। আমরা চাই মিয়ানমার যেন তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে পারে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিফেন্স সার্ভিসেস কমাণ্ড অ্যান্ড স্টাফ কলেজে ২০২০-২০২১ কোর্সের গ্রাজুয়েশন অনুষ্ঠানে অংশগ্রহণ করে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধামন্ত্রী বলেন, বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও বিপ্ন্ন মানবতার আহ্বানে সাড়া দিয়ে আমরা প্রায় ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি। জোর করে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকরা যাতে তাদের দেশে ফিরে যেতে পারে সে জন্য আঞ্চলিক নিরাপত্তা এবং উন্নয়নের স্বার্থে আমরা সুযোগ সৃষ্টি করা ছাড়া কারও সঙ্গে বিরোধে জড়ায়নি।

তিনি আরও বলেন, মিয়ানমারের সঙ্গে তার সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে, যাতে তারা তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে পারে। আমরা সেই আলোচনাটি বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়েই করছি। তবে আমাদের অবশ্যই বলতে হবে তারা অনাচার করছে। অবশ্যই তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে হবে এবং আমরা এটি চাই।

আন্তর্জাতিক চাপের মধ্যে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ২০১৭ সালের শেষের দিকে বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেও সেই প্রত্যাবাসন আজও শুরু হয়নি। ২০১৯ সালে দুই দফা প্রত্যাবাসনের উদ্যোগ নেয়া হলেও রাখাইন রাজ্যের পরিবেশ নিয়ে শঙ্কার কথা তুলে ধরে ফিরতে রাজি হননি রোহিঙ্গারা।