শিরোনাম

করোনা ভাইরাস ॥ চীনের তৈরি টিকা নিলেন এরদোগান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২১ ১১:৩৫ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান চীনের তৈরি করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন। বৃহস্পতিবার আঙ্কারা শহরের একটি হাসপাতালে তিনি এ টিকা গ্রহণ করেন।

এ সময় তিনি বলেন, আমি টিকা নেওয়ার পর ভালো অনুভব করছি। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এরদোগান বলেন, আমি বিশ্বাস করি সব রাজনৈতিক নেতা, সংসদ সদস্যদের উৎসাহ দেওয়ার জন্য করোনা টিকার আবেদন করা উচিত। এটাই হবে সঠিক সিদ্ধান্ত।

উল্লেখ্য, প্রথম পর্যায়ে চীনা সিনোভ্যাক বায়োটেকের ৩০ লাখ ডোজ করোনা টিকার চালান ৩০ ডিসেম্বর তুরস্কে পৌঁছায়। সূত্র: আনাদলু এজেন্সি।