শিরোনাম

বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বাকেরগঞ্জের চেয়ারম্যানকে জেল হাজতে প্রেরণের নির্দেশ

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২১ ৯:১০ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

 

বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বাকেরগঞ্জ এর দাড়িয়াল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান মিজান মিয়াকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার বরিশালের ২য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ সফিকুল ইসলাম ওই নির্দেশ দেন। চেয়ারম্যান মিজান গতকাল আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে বিচারক জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

মামলার নথি সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জের সারসী তদন্ত কেন্দ্রের এস আই মোঃ মামুন মাহামুদ মামলায় উল্লেখ করেন, ২০১৮ সনের ৫ নভেম্বর ৩নং দাড়িয়াল ইউনিয়নের কামারখালী বাজারে একদল সন্ত্রাসী রাস্তা অবরোধ এবং সকল প্রকার যানবাহন বন্ধ করে দেয়। পুলিশ বাধা দিলে পুলিশের উপর তারা ইটপাটকেল নিক্ষেপ করে, এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

এ ব্যাপারে ঘটনার দিনই মামলা হয়। ২০১৯ সনের সরসী তদন্ত কেন্দ্রের এস আই সনজিত চন্দ্র শীল বিশেষ ক্ষমতা আইনে আসামীদের বিরুদ্ধে মামলার চার্জশিট দেন।