শিরোনাম

১ জানুয়ারিতে প্রাথমিক শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২০ ৫:২৩ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

নতুন বছরের বছরের প্রথম দিন (১ জানুয়ারি, ২০২১) প্রধান শিক্ষকসহ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে বিদ্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। তবে অসুস্থতা ও সন্তান সম্ভবা শিক্ষকদের উপস্থিত থাকতে হবে না।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের রবিবার (২৭ ডিসেম্বর) স্বাক্ষরিত নির্দেশনাটি সোমবার (২৮ ডিসেম্বর) প্রকাশ করা হয়েছে। এতে বিভাগীয় উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, বিগত বছরগুলোর মতো ২০২১ সালের ১ জানুয়ারি প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শতভাগ শিক্ষার্থীর মাঝে নতুন বই তুলে দেওয়ার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ওই কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সব শিক্ষক ও কর্মচারীদের বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
নির্দেশনায় আরও জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা সর্বশেষ প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী অসুস্থ ও সন্তান সম্ভবা শিক্ষক-কর্মচারীদের বিদ্যালয়ে উপস্থিত থাকা থেকে বিরত থাকবেন।