শিরোনাম
বরিশালের বাবুগঞ্জ উপজেলার সরকারি আবুল কালাম কলেজের প্রভাষক ইয়াসমিন সুলতানা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মন্তব্যের ঘরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাজাকার লিখে মন্তব্য করায় উত্তাপ ছড়িয়ে পরেছে উপজেলা জুরে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ চায়ের দোকান পর্যন্ত বিষয়টি নিয়ে সমালোচনা ঝড় উঠেছে। ইতিমধ্যে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই শিক্ষকের বহিষ্কার চেয়ে দাবী তুলেছেন।

এদিকে শিক্ষক ইয়াসমিন সুলতানার অপসরণ চেয়ে কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দিয়েছেন উপজেলার দেহেরগতি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
দেহেরগতি ইউনিয়ন বিএনপির সভাপতি এবিএম মোস্তাফিজুর রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা। কোটি কোটি মানুষ তার আদর্শ বুকে ধারণ করে। তাকে নিয়ে এমন মন্তব্য আমরা সহ্য করবো না। আমরা ওই শিক্ষকের অপসারণ চাই। আমরা প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহন করবো।
এসময় উপস্থিত নেতাকর্মীরা ওই শিক্ষকের অপসারণ ও বিচার চেয়ে স্লোগান দেয়। বাবুগঞ্জ ছাত্রদলের আহবায়ক আতিক আল আমিন বলেন, আমরা ঢাকার প্রোগ্রামে রয়েছি। এলাকায় এসে ওই শিক্ষকের বহিষ্কার চেয়ে আন্দোলন করবো।
উল্লেখ্য, ফ্যাসিবাদ আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া অভিযুক্ত শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া নিয়েও রয়েছে নানান অনিয়ম আর দূর্নীতির অভিযোগ।