শিরোনাম

চর সাধুকাঠি ফাজিল মাদ্রাসার ছাত্রদলের নতুন কমিটির আনন্দ মিছিল

শফিকুল ইসলাম বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৪, ২০২৫ ২:৫৩ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বরিশাল বাবুগঞ্জ উপজেলার চর সাধুকাঠি ফাজিল মাদ্রাসার ছাত্রদলের নতুন কমিটি গঠনের পর কমিটির নেতাদের স্বাগত জানিয়ে উৎসবমুখর পরিবেশে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি কাউসার আমিন ভূঁইয়া
ও সাধারণ সম্পাদক কাজী তানজির নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা এ মিছিলে অংশ নেন।

শনিবার (১৪ জুন ) সকালে মিছিলটি মাদ্রাসার চরসাধুকাঠি বাজার এলাকায় ঘুরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল শেষে নতুন কমিটির নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তৃতা দেন বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাকিবুল ইসলাম কবিরাজ, দেহেরগতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহীন বিশ্বাস।

এ সময় তারা বলেন, ‘নবগঠিত এই কমিটি ছাত্রদলের ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে অঙ্গীকারবদ্ধ।’

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মেহরাব হোসেন,সাধারণ সম্পাদক মোঃ সিয়াম ইসলাম শাকিব, সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান, দপ্তর সম্পাদক মোঃ মামুন , প্রচার সম্পাদক মোঃ জিসান, ক্রিয়া সম্পাদক আলিফ হাওলাদার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মানিক হুসাইন, সদস্য মোঃ তাহসিন , মোঃ নিয়াত সহ আরো নেতৃবৃন্দ।

উল্লেখ্য গত ২৯মে-২০২৫ইং কমিটি অনুমোদন দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি, তারেক আল-ইমরান ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, মোঃ তৌফিকুল ইসলাম (ইমরান)।

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ জানিয়ে তারা বলেন, নতুন এই কমিটির মাধ্যমে চর সাধুকাঠি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্র রাজনীতিতে নতুন গতির সঞ্চার হবে।

তারা আরো বলেন ছাত্রদলের কর্মকাণ্ডের সঙ্গে আগামী দিনগুলো কিভাবে তরুণ সমাজ নেতৃত্ব দেবে, দেশের নেতৃত্ব দেবে সবকিছু নির্ভর করছে। ছাত্রদলের সঙ্গে বিএনপি, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের ভাবমূর্তি জড়িত। সামনে সব ভাবমূর্তি রক্ষা করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজপথে তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।