শিরোনাম

বাবুগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট কলেজ ছাত্রদলের সভাপতি হলেন সালমান মাহমুদ 

শফিকুল ইসলাম বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ৩০, ২০২৫ ১১:২৭ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

বাবুগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট কলেজ ছাত্রদলের সভাপতি হলেন সালমান মাহমুদ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বাবুগঞ্জ রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

সদ্যঘোষিত এই কমিটিতে দ্বিতীয় বারের মতো সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সালমান মাহমুদ।

গত ২৯মে-২০২৫ইং কমিটি অনুমোদন দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি, তারেক আল-ইমরান ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, মোঃ তৌফিকুল ইসলাম (ইমরান)।

২৯মে ২০২৫ তারিখে ছাত্রদলের জেলা শাখার প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সিনিয়ার সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক , সহ-সভাপতি তানভীর আহমেদ সিদ্দিকী আলভী, সাধারণ সম্পাদক ফারহান শাকিল সাকিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বরকত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ সিফাত খান।

কমিটি প্রকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন নেতৃত্বে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছাত্রদলের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় নেতৃবৃন্দ।