শিরোনাম

বরিশালে দেড়শ অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো বিসিসি

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪ ৯:৪৩ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বরিশাল নগরের রুপাতলী বাস টার্মিনাল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিটি করপোরেশন (বিসিসি)।

রোববার (২৭ আগস্ট) বেলা ১টার দিকে শুরু হওয়া অভিযানে দেড়শ ছোট-বড় দোকানঘর উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী, কোতোয়ালি মডেল থানা পুলিশ, ১০ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের সদস্যরা উপস্থিত ছিলেন।

তবে অভিযানের আগে কোনো নোটিশ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন দখলদাররা। অভিযোগ অস্বীকার করে বিসিসি কর্তৃপক্ষ জানান, অভিযানের বেশ কয়েকদিন আগে দখলদারদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছিলো।

সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহামুদ জুয়েল বাংলানিউজকে বলেন, দখলদারদের আগে থেকে সরে যেতে বলা হলেও দীর্ঘদিন ধরে তারা ভ্রুক্ষেপ করেননি। তাই নিয়মানুযায়ী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয়রা দখলদারদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে আসছিলো। তাদের কারণে ফুটপাত ও টার্মিনাল এলাকা দখল হয়ে সংকুচিত হয়ে গেছে।