শিরোনাম

ইলিশ রক্ষায় বাবুগঞ্জে রাতভর অভিযান, আটক ১

শফিকুল ইসলাম বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪ ২:২৫ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

মা ইলিশ সংরক্ষণে বাবুগঞ্জ উপজেলায় সন্ধ্যা, সুগন্ধা, আরিয়াল খা, নদীতে রাতভর অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য কর্মকর্তা।

রবিবার (১৩ অক্টোবর) দিন রাত অভিযান চালানো হয়।

মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ১৩ অক্টোবর রাত ১২টা থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা ইলিশ ক্রয়-বিক্রয়, বহন, বিতরণ, আহরণ বন্ধ থাকবে। তারই ধারাবাহিকতায় আজ প্রথম দিনে অভিযান চালানো হয়েছে।


সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন জানান, ২ টি রাতে ১টি টিমে অভিযানে ৪টি জাল ও ১জন জেলে আটক। আটককৃত জেলেকে ৫০০০/- টাকা জরিমানা করা হয়। ২০ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।


১ম দিনে আমরা রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়েছি। গতবারের চাইতে এবারের অভিযান আরও জোরালো করা হবে। যাতে কেউ নদী থেকে নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরতে না পারে।