শিরোনাম

আগৈলঝাড়ায় সুধী জনদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪ ১১:৪০ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

 

বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

আগৈলঝাড়া উপজেলার কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ ,বীর মুক্তিযোদ্ধা ,পূজা উদযাপনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ইমামগন ও বিভিন্ন সুধীজনের সাথে মতবিনিময় করেন প্রধান অতিথি বরিশাল জেলা প্রশাসক বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার বরিশাল (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ বেলায়েত হোসেন।

উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে ইমামা বানিন। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন আগৈলঝাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা।