শিরোনাম
মাসব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে সিরাতুন্নবী (সা.) উদযাপন করবে বরিশালের সূচনা সাংস্কৃতিক সংসদ। সোমবার (১৬ সেপ্টেম্বর) চাঁদপাশা বায়লাখালী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বাছাইপর্বে চাঁদপাশা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগীরা অংশগ্রহন করে অনুষ্ঠানকে প্রানবন্ত করে তোলে।
মোঃ হাবিবুল্লাহর সঞ্চালনায় প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন শিল্পী সাইফুল ইসলাম সাঈফী, অন্যন্য বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জাকির হোসেন, মাওলানা দেলোয়ার হোসেন, মোঃ আহসান উল্লাহ ও মোঃ জালাল উদ্দিন।
আয়োজকরা জানিয়েছেন, বরিশাল জেলার ১০ টি উপজেলায় ১২ টি সাংস্কৃতিক সংগঠনের ব্যাবস্থাপনায় ৩ টি ধাপে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ৪ টি বিষয় (ক্বেরাত,হামদ/নাত, কবিতা আবৃত্তি, ও একক অভিনয়) নিয়ে ৪ টি গ্রুপে ১০ টি উপজেলা থেকে জেলা পর্যায় মোট ৪৮০ জন প্রতিযোগি অংশগ্রহণ করবে।
শনিবারের বাছাইপর্বে ১১০ জন শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতায় অংশ নিয়েছে।
রেনেসাঁ ফাউন্ডেশন বাছাইপর্বের প্রচারণা ও সার্বিক সহযোগী হিসেবে কাজ করছে।