শিরোনাম

আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ বিদ্রোহী নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২০ ৬:৩৬ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের বিভিন্ন এলাকায় সরকারি বাহিনীর অভিযানে কমপক্ষে ১১ বিদ্রোহী নিহত হয়েছে। খবর সিনহুয়ার।

বিবৃতিতে বলা হয়, নওয়া, নাদ আলী এবং নহর-ই-সারাজ এলাকায় চালানো এসব অভিযানে ১১ জন নিহত ও দু’জন আহত হয়েছে। অভিযান চলাকালে বিদ্রোহীদের বিভিন্ন গোপন ঘাঁটি এবং অস্ত্র ভাণ্ডার গুড়িয়ে দেয়া হয়।

এ ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ না করে বিবৃতিতে আরো বলা হয়, হেলমান্দ ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় বিদ্রোহীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

হেলমান্দ এবং পার্শ্ববর্তী কান্দাহার, জবিউল ও উরুজগান প্রদেশে সক্রিয় তালেবান বিদ্রোহীদের পক্ষ থেকে এখন পর্যন্ত এসব হতাহতের ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি। বাসস