শিরোনাম

তীব্র গরমে পথচারীদের জন্য বাবুগঞ্জ উপজেলা যুব সংহতির ফ্রি শরবত বিতরণ

শফিকুল ইসলাম বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৪ ৮:০০ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

তীব্র গরমে পথচারীদের জন্য বাবুগঞ্জ উপজেলা যুব সংহতির ফ্রি শরবত বিতরণ।
চলমান তীব্র তাপদাহে পিপাসার্ত মানুষের মধ্যে সুপেয় শরবত (লেবু, ট্যাং, চিনি মিশ্রিত) বিতরণ করছে বরিশাল বাবুগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহিতি ও রহমতপুর ইউনিয়ন যুব সংহতি।

মঙ্গলবার দিনভর রহমতপুর, খানপুরা, বাবুগঞ্জ কলেজ গেট, মিরগঞ্জ বাজার সহ বিভিন্ন স্থানে বরিশাল ৩ আসনের সাংসদ আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর নির্দেশনায় উপজেলা জাতীয় যুব সংহিত ও রহমতপুর ইউনিয়ন জাতীয় যুব সংহিতির,আয়োজনে, উপজেলা যুবসংগতির সভাপতি আতাউর রহমান এর সহযোগিতায়

জানান, বাবুগঞ্জ বাসীসহ সমগ্র দেশবাসী এখন প্রচণ্ড তাপদাহের মধ্যে অবস্থান করছেন। এমন সময় উপজেলা যুব সংহতি পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে আজ। তীব্র গরম পরিস্থিতিতে আমাদের আশেপাশে অবস্থান করা শ্রমজীবী মেহনতি মানুষদেরকে ভুলে গেলে চলবে না। তাই তাদের উদ্দেশ্যে মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা যুব সংহতির সভাপতি আতাউর রহমান জানিয়েছে, গরমের তীব্রতা বেশি থাকলে সামনে আরও বেশ কিছুদিন এমন উদ্যোগ নেওয়া হবে।

ফ্রি শরবত বিতরণে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ শাহে আলম,
বাবুগঞ্জ উপজেলা যুব সংগতি সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার, রহমতপুর ইউনিয়ন যুব সংহতি সভাপতি রাকিব হাসান, সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ, সাংগঠনিক সম্পাদক মনির খান, প্রচার সম্পাদক শাহাবুদ্দিন সহ আরো নেতৃবৃন্দ।