শিরোনাম

বাবুগঞ্জে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে মানববন্ধন

শফিকুল ইসলাম বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৪ ১০:৫৬ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

বরিশালের বাবুগঞ্জে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মো.আক্তার উজ জামান এর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। উচ্চ আদালতের স্থগিত আদেশ অমান্য করে বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ১ নং রমজানকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন অনত্র নির্মানের চিঠি করায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রোববার সকালে বিদ্যালয়ের সামনে ম্যানেজিং কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত ওই মানববন্ধনে অভিভাবকসহ ৩শতাধীক জনগন অংশ গ্রহন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ৪০ বছর যাবৎ বিদ্যালয়টি যথাস্থানে রয়েছে। নিয়মিত পাঠদানসহ সকল শিক্ষা কার্যক্রম পুরাতন ভবনে হয়ে আসছে। নতুন ভবন বরাদ্দ হলে ম্যানেজিং কমিটি ও এলাকাবাসীর সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান বিদ্যালয়ের পিছনের ফাঁকা যায়গায় নির্মানকাজ শুরু করে ঠিকাদার। কিন্তু একটি সুবিধাবাদী গোষ্ঠী বিদ্যালয়টি অনত্র সরিয়ে নেওয়ার জন্য পায়তারা শুরু করেছে।
বিদ্যালয়ের ভবন থাকা সত্ত্বেও অনত্র তারা কাঠের ঘর নির্মান করে পাঠ দানের চেষ্টা চালাচ্ছে। এঘটনায় উচ্চ আদালত স্থগিতাদেশ দিলেও জেলা শিক্ষা অফিসার অনত্র নতুন ভবন নির্মানের চিঠি দিয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই এবং বিদ্যালয়টি যথাস্থানে নির্মানকাজ অব্যহত রাখার দাবী জানাই।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, অভিভাবক কাওসার মীর, বিলকিস বেগম, কবির চৌকিদার, মো. ইসহাক হোসেন সরদার প্রমুখ।