শিরোনাম
বরিশাল প্রেস ক্লাব সভাপতি ও স্থানীয় দৈনিক আজকের বার্তার প্রকাশক সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুলের জানাজার নামাজ ও নিজ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে । আজ রোববার (৩ই) মার্চ বেলা ২টায় নগরীর ৩০ নং ওয়ার্ডের কলাডেমা গ্রামে কাজী বাড়ি জামে মসজিদে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।
তিনি ২রা মার্চ ২০২৪ শনিবার রাত’৮.১৫ মিনিটে ঢাকা বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
মৃত্যুকালে ছেলে সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য, বরিশাল ৩ ( বাবুগঞ্জ – মুলাদী) আসনের সাংসদ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সুলতান আহমদ খান,সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম প্রিন্স, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, সাধারণ সম্পাদক শাহিন হোসেন, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ওমর ফারুক বাবুল আকন, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন এর নেতৃবৃন্দ মরহুম এর মৃত্যুতে পৃথক পৃথক শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।