শিরোনাম

বরিশালে জাতীয় বীমা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: মার্চ ১, ২০২৪ ৩:০৮ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

”করব বীমা গড়ব দেশ স্মার্ট হবে বাংলাদেশ ”এই শ্লোগানে জাতীয় বীমা দিবস উপলক্ষে বরিশালে র‌্যালী ও আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

বুধবার (১ মার্চ) বেলা ১০টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে র‌্যালী বের হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা প্রশাসকের আয়োজনে, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মনদীপ ঘরাইর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম । এসময় বিশেষ উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লি: এর প্রকল্প পরিচালক মো: মাসুদ রানা মাসুম, জীবন বীমা কর্পোরেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার গৌতম কুমার সাহা সহ বিভিন্ন ইন্সুরেন্স কোম্পানির ইনচার্জ সহ অন্যরা।
আলোচনা সময় বীমার গুরুত্ব তুলে ধরে বক্তারা
জাতীয় বীম দিবসকে ‘ক’ শ্রেণিতে উন্নতি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন জানানো হয়।

বক্তারা বলেন বীমা শিল্পের উন্নয়নের জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সুনিদিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে।

জীবন ও জীবিকা নির্বাহের সামর্থ্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। জীবনের জন্য একটি বীমা নিরাপত্তা নিয়ে রাখাই বিচক্ষণতার কাজ। কারণ, বীমা প্রিয়জনদের জন্য এমন একটি আর্থিক সুরক্ষা নিশ্চিত করে, যা প্রয়োজনের সময়ে আপনার এবং আপনার প্রিয়জনদের সহায়ক হয়ে দাঁড়ায়।
বীমার গুরুত্ব আরোপ করে সকলকে বীমার আওতার আনার আহ্বান জানান। সেই সাথে বীমাকারীদের বীমা গ্রহীতাদের আস্থা অর্জন করে সুনামের সাথে দেশের উন্নয়নে অংশীদার হওয়ারও আহবান জানান।

এসময় বক্তারা বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলীর প্রশংসা করেন ।