শিরোনাম

বাবুগঞ্জে বিপুল পরিমাণ জাটকা জব্দ: এয়াতিম ও গরীব মানুষের মাঝে বিতরন

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ৩:৪২ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মৎস্য সম্পদ রক্ষায় বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে বাবুগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

সোমবার ২৬ ফেব্রুয়ারি বাবুগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এর নেতৃত্বে

বরিশালের বাবুগঞ্জ ও গৌরনদী উপজেলা মৎস্য দপ্তর এবং র‍্যাব ৮, বরিশাল এর যৌথ অভিযানে বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদী সংলগ্ন জাহাঙ্গীর নগর ইউনিয়ন এর চরজাহাপুর, চর ফতেহপুর, নতুন চর এবং গৌরনদী উপজেলার টরকী মাছ বাজার ও আড়ত থেকে প্রায় ৪৩ মন জাটকা জব্দ করা হয়েছে।

এই যৌথ অভিযানে ৪ জন কে জাটকা পরিবহন করার অপরাধে আটক করা হয়। জব্দ কৃত জাটকা বাবুগঞ্জ, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার কয়েকটি এতিমখানা ও বেবী হোমসহ গরীব দুঃখী মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

র‍্যাব ৮ এর পক্ষে নেতৃত্ব দেন ডিএডি, ইন্সপেক্টর কামরুজ্জামান, মৎস্য অধিদপ্তর এর পক্ষে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম যৌথ অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে ৪৩ মন জাটকা জব্দ করা হয়েছে এবং ৫ হাজার মিটার চর ঘেরা জাল জব্দ করা হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানান, বাবুগঞ্জ উপজেলার মৎস্য সম্পদ রক্ষায় বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। জাটকা না ধরার কারণে এখন দেশে ইলিশ সহজলভ্য হয়েছে। জাটকা সংরক্ষণ অভিযান সফল করার জন্য সবার সহযোগীতা চান তিনি। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।