শিরোনাম

পরিবেশগত সমস্যা নেই: নভেম্বরের প্রথমার্ধে তফসীল

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৩ ১২:৪৯ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

ভোটের মাঠের পরিবেশ প্রসঙ্গে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেন, গোয়েন্দা সংস্থার যে প্রতিবেদন অথবা তাদের যে বক্তব্য কমিশনকে দিয়েছে এখন পর্যন্ত নির্বাচন আয়োজনে বড় কোনো প্রতিবন্ধকতা নেই। তবে যেহেতু গতকালের হরতালের পর বিএনপি আবারও তিন দিনের অবরোধ দিয়েছে সে ক্ষেত্রে আইনশৃঙ্খলার যাতে কোনো অবনতি না ঘটে সেজন্য তারা (আইনশৃঙ্খলা বাহিনী) সতর্ক থাকছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনসহ আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে করেছেন কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফল করতেই এ বৈঠক।

সোমবার (৩০ অক্টোবর) ইসির সম্মেলন কক্ষে তিন ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়। বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে ইসি সচিব এসব কথা বলেন। র‌্যাব, বিজিবি, আনসার ও ভিডিপি, কোস্টগার্ডের মহাপরিচালক, এসবির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন।